তালতলি (বরগুনা): ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে জোয়ারে বরগুনার তালতলি উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। রক্ষাবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে চার-পাঁচ ফুট বেশি পানি প্রবাহিত হওয়ায় উপজেলা বিভিন্ন এলাকায় ঘরবাড়ি তলিয়ে গেছে। এসব নিম্নাঞ্চলের দুই হাজারের বেশি পরিবার দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আজ বুধবার মধ্যরাত থেকেই দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকালে পায়রা (বুড়িশ্বর) নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেড়িবাঁধের আশপাশ, নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার সোনাকাটা, নিশানবাড়িয়া, বড়বগী ও ছোটবগী ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ২ হাজার ২০০ পরিবারের বাড়িঘরে পানি উঠেছে। শতাধিক মাছের ঘের ও ৮০টি পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া জোয়ারের পানিতে জয়ালভাঙ্গা, তেঁতুলবাড়ীয়া, নিদ্রার চরসহ বেশ কয়েকটি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে জোয়ারের পানিতে আরও ২০ থেকে ২৫টি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সমুদ্র উপকূলীয় তালতলির সোনাকাটা ও নিশানবাড়ীয়ার ইউনিয়নরে বেড়িবাঁধের বাইরে বসবাসরতরা জানান, জোয়ারে সাগর ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ বসতঘর পানিতে তলিয়ে গেছে। তারা এখন উঁচু বাঁধ ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছি।
নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল ফরাজি বলেন, আমার ইউনিয়নে অনুমান ৫০০টি পরিবার বেড়িবাঁধের বাইরে বসবাস করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তাদের বাড়িঘর তলিয়ে গেছে।
সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন বলেন, এ উপজেলাটি বঙ্গোপসাগর সাগর ও পায়রা নদী দ্বারা বেষ্টিত। চারটি ইউনিয়নের প্রায় ২ হাজার ২০০ পরিবার বেড়িবাঁধের বাইরে বসবাস করে। শুনেছি জোয়ারের পানিতে তাদের বাড়িঘর প্লাবিত হয়েছে। ওই সকল পরিবারকে কাছাকাছি আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে