পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়কের মধ্যে গাছ রেখেই পাকাকরণের অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালী-বেতাগী আরএইচডি সড়কের পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে গাছটি।
এদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসি ও গাড়ি চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসির অভিযোগ, গাছটি পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে সড়কের ওপর পড়েছে। জমির সীমানা অনুসারে গাছটি বিদ্যালয় কর্তৃপক্ষের। সড়কটি পাকাকরনের সময় তাঁরা প্রধান শিক্ষক তপন চন্দ্র সাহাকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাছটি কাটার অনুরোধ জানান। বিষয়টি প্রধান শিক্ষক গুরুত্বের সঙ্গে দেখেননি। এতে গাছটি সড়কের ওপরে রয়ে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, আইআরডিপিপিবি প্রকল্পের কাঠাঁলতলী জিসি পটুয়াখালী-বেতাগী আরএইচডি সাড়ে চার কিলোমিটার সড়কটি নির্মাণ করা হয়। কাজের দায়িত্ব পায় পটুয়াখালী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পল্লী স্টোর। এর প্রাক্কলিত চুক্তি মূল্যে ৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৬০৬ টাকা।
ন্থানীয় বাসিন্দা মো. মামুন মাল বলেন, ‘তিন দিক থেকে সড়কের মুখ যেখানে একত্র হয়েছে সড়কের মাঝখানে সেখানেই এই গাছটি রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার গাছটি কাটার জন্য অনুরোধ করা হয়। তিনি কোনো পদক্ষেপ নেননি।’
অটোচালক বশির মিয়া বলেন, সড়কের ওই স্থান দিয়ে দুটো গাড়ি ক্রস করা যায় না। পন্যবাহী ও উঁচু কোনো গাড়ি গাছের নিচ দিয়ে যেতে পারে না। গাছের সঙ্গে লেগে যায়।
প্রধান শিক্ষক তপন চন্দ্র সাহা বলেন, ‘আমি গাছটি কাটার উদ্যোগ নেয়নি অভিযোগটি সত্য নয়। বিষয়টি নিয়ে তৎকালিন মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল হক লিটন সিকদারের সঙ্গে আমার আলোচনা হয়। তিনি উপজেলা চেয়ারম্যান ও বনবিভাগের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। গাছটি বিদ্যালয়ের জমিতে সড়কের ওপর পড়েছে। সরকারি গাছ সিদ্ধান্ত ছাড়াতো কাটা যায় না।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আলমগীর বাদশা বলেন, ‘আমি এখানে কয়েকদিন হয় যোগদান করেছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে