ঝালকাঠি নলছিটিতে সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়দের উদ্যোগে উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়। পরে ঝালকাঠি বরিশাল মহাসড়কের উপর বিক্ষোভ মিছিলও হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাসদের বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য শন্তু মিত্র, সাবেক ইউপি সদস্য জামাল খান, মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আক্তার, মগড় ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার নুর আলম সিদ্দিকী, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে একটি মহল সুগন্ধা নদী থেকে বালু উত্তোলন করে।
এতে পাশের নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে