
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলে জামাল হোসেনের জালে ধরা পড়ে মাছটি।
মাছটি বাজারে আনতেই তা দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা যায়। পরে কুয়াকাটা মাছ বাজারে নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক ব্যবসায়ী মাছটি ৫ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান জানান, এত বড় আকারের ইলিশ সচরাচর বাজারে দেখা যায় না। তাই এটি বিক্রির সময় মাছ বাজারে ভিড় জমে যায়। হাসান নামের এক ব্যবসায়ী মাছটি নিলামে কিনে পরে ৬ হাজার টাকায় অনলাইনে বিক্রি করেছেন। এই ইলিশ মাছ এক নজর দেখতে বাজারে উৎসুক জনতার ভিড় দেখা যায়।
জেলে জামাল হোসেন বলেন, ‘এ বছর এই প্রথমবার আমার জালে এত বড় মাছ ধরা পড়ল। বড় মাছের চাহিদা বেশি বলে দামও ভালো। তবে সাম্প্রতিক সময়ে সাগরে বড় মাছ খুব একটা ধরা পড়ছে না। বড় মাছ পাওয়ার আনন্দ সত্যিই আলাদা।’
আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এ ধরনের বড় মাছ সাধারণত বাজারে কমই আসে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ ধরনের বড় সাইজের মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রের মোহনাগুলোতে পলি জমার কারণে গভীরতা কমে যাচ্ছে। মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে বড় আকারের মাছ আরও বেশি ধরা পড়বে। সাম্প্রতিক সময়ে এমন খবর আসায় আমরা আশাবাদী।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে