
কোরাম সংকটে বরিশাল জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সভা হয়নি। প্রস্তাবিত বাজেট অনুমোদনে আজ মঙ্গলবার আহ্বান করা পরিষদের সভায় ১৪ জনের মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আড়াই কোটি টাকা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের কারণে অধিকাংশ সদস্য সভা বর্জন করে পণ্ড করে দিয়েছেন বলে জানা গেছে। এর ফলে বরিশাল জেলা পরিষদের স্থবিরতা আরও দৃঢ় হলো।
জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবির মাহিন বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদনের জন্য আজ সভা আহ্বান করা হয়। কিন্তু কোরাম সংকটের কারণে সভা করা যায়নি। পরিষদের বাজেট অনুমোদিত হলে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জেলা পরিষদের তথ্যমতে, আজ সভায় উপস্থিত হওয়া মাত্র ৩ জন সদস্য হলেন সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের (মেহেন্দিগঞ্জ) মো. জিল্লুর মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের (আগৈলঝাড়া) পিয়ারা বেগম এবং সংরক্ষিত সদস্য (বাকেরগঞ্জ ও বরিশাল সদর) আইরিন রেজা।
মোট ১৪ সদস্যের মধ্যে মাত্র ৩ জন উপস্থিত হওয়ায় কোরাম সংকটের কারণে সভা হয়নি। পরে ৩ সদস্য ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বরিশাল ক্লাবে গিয়ে দুপুরের ভোজে অংশ নেন চেয়ারম্যান জাহাঙ্গীর। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও সেখানে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এককভাবে পরিষদ পরিচালনার অভিযোগ তুলেছেন সদস্যরা। এ নিয়ে ৬ মাস ধরে বরিশাল জেলা পরিষদের স্থবিরতা চলছে। দেশের সব জেলাতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সম্পন্ন হলেও বরিশালে এখনো হয়নি।
সভায় অংশ না নেওয়ার বিষয়ে সাধারণ ওয়ার্ড-১ (বাকেরগঞ্জ) সদস্য ইমাম হোসেন ঢাকায় অবস্থান করার কথা জানিয়ে বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে তাঁদের অনেক সমস্যা আছে। এসব বিষয় নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তাঁদের বসার কথা রয়েছে। এর আগে সদস্যরা জেলা পরিষদের কোনো সভায় যাবেন না।’
সংরক্ষিত সদস্য শিউলি রহমান বলেন, ‘বাজেট সভা ডাকার আগে চেয়ারম্যানের উচিত ছিল আমাদের সঙ্গে বসে মতামত নেওয়ার। তিনি সেটা করেননি। সদস্যরাও দেখবেন তাঁদের বাদ দিয়ে কীভাবে চেয়ারম্যান বাজেট করেন।
সাধারণ ওয়ার্ড-৯ (গৌরনদী) সদস্য এইচ এম হারুন অর রশিদ এবং সংরক্ষিত মুক্তি রাণী দাস বাজেট সভায় না যাওয়ার কারণ হিসাবে শারীরিক অসুস্থতার অজুহাত দেখান।’
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির সাংবাদিকদের বলেন, ‘বাজেট সভা মুলতবি করা হয়েছে। কারণ কোরাম হয়নি। সদস্যরা অসুস্থ, তাঁদের ডেঙ্গু জ্বরে পেয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে