
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বরিশাল নগরে শিক্ষার্থীরা গণমিছিল করেছেন। তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থান নিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ করেন। আজ শুক্রবার বেলা সোয়া ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে বিএম কলেজের সামনে থেকে গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচলে ধীর গতি দেখা দিলে শিক্ষার্থীরা যান চলাচল স্বাভাবিকের উদ্যোগ নেন। পরে শিক্ষার্থীরা নথুল্লাবাদ থেকে গণমিছিল নিয়ে পুনরায় বিএম কলেজ অভিমুখে যাত্রা করেন। কলেজের মসজিদ গেটের সামনের সড়কে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং সংক্ষিপ্ত সভা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিতি দেখা গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার অবিলম্বে করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। এখন মহাসড়কে যান চলাচলে স্বাভাবিক রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে