
মেঘনা নদীর চাঁদপুর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় ৮৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কোস্টগার্ড ও চাঁদপুর সদর মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বরিশাল জেলার হিজলা থানা থেকে ছেড়ে আসা ইশানবালাগামী ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে জাটকাসহ ট্রলারটি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, বিশেষ কম্বিং অপারেশন হিসেবে গতকাল রোববার সন্ধ্যায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্টগার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদরের যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইমচরের ঈশানবালার কাছাকাছি মেঘনা নদীতে ট্রলার থেকে ৩ হাজার ৪০০ কেজি (৮৫ মণ) জাটকা জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা। রাতেই জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে