জাটকা রক্ষার অভিযানে ব্যস্ত প্রশাসন। এই সুযোগে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চিংড়ির রেণু ধরছেন জেলেরা। চাঁদপুর সদর উপজেলার হানারচর ও চান্দ্রা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে প্রকাশ্যে ধরা হচ্ছে এসব চিংড়ি মাছের রেণু।
মেঘনা নদী উপকূলীয় বাখরপুর গুচ্ছগ্রামে গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা জেলা থেকে আসা চিংড়ির রেণু ধরার কাজে নিয়োজিত অর্ধশতাধিক জেলে। তাঁরা দুই মাসের জন্য এই গুচ্ছগ্রামে এসে কয়েকভাবে সরকারি ঘরে আশ্রয় নিয়েছেন। আবার কয়েকটি গ্রুপ খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে থাকছে। রেণু ধরে খুলনা ও সাতক্ষীরা জেলায় পাচার করছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, চিংড়ি পোনা ধরে এনে আশ্রয়কেন্দ্রের পুকুরে জমা করে রাখছেন ড্রাম ও জালের মধ্যে। তাঁদের এই কাজে সহযোগিতা করছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তাজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা শাহ আলমসহ বেশ কয়েকজন। অভিযোগ রয়েছে, শাহ আলম, তাজুল ইসলামসহ কয়েকজন টাকার বিনিময়ে তাঁদের এখানে আশ্রয় দিয়েছেন।
এ বিষয়ে তাজুল ইসলাম ও শাহ আলম বলেন, ‘আমরা আশ্রয় না দিলেও তাঁরা কোনো না-কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিল করে চিংড়ির রেণু ধরবে। আমরা তাঁদের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেই না। যারা বলছেন, এটা মিথ্যা কথা।’
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞার সময় যেকোনো মাছ ধরাই সম্পূর্ণ নিষেধ। যারা মাছের রেণু ধরছে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্য চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে