
লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অপরাধে গত ১১ এপ্রিল দেলু বেগমকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ঘটনায় পলাতক অবস্থায় গতকাল শুক্রবার রাতে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব।
দেলু বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার কালীদাস গ্রামের মহরম আলী মোহনের স্ত্রী। এ ছাড়া তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চণ্ডীপুর এলাকার আব্দুল খালেকের মেয়ে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘দেলু বেগমকে আজ শনিবার লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
মোহাম্মদ সাদেকুল জানান, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩০ মার্চ রাতে স্বামী মহরমকে শ্বাসরোধে হত্যা করেন দেলু। পরদিন মহরমের মা জাহানারা বেগম বাদী হয়ে পুত্রবধূ দেলুকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দেলুকে গ্রেপ্তার করে। তিন মাস কারাগারে থাকার পর জামিন পেয়ে আত্মগোপনে যান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর দেলুকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলার বিচারকাজ শেষে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত চলতি বছরের ১১ এপ্রিল দেলুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানায় র্যাব।
আদালতের রায়ের পর আসামি দেলুকে ধরতে অভিযানে নামে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে