
বিদেশ থেকে কয়েক দফায় আমদানি করায় চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ‘আমরা চাল আরও আনতে থাকব। তবেই দাম বাড়ার সুযোগ আর থাকবে না।’
চট্টগ্রামের পতেঙ্গায় আজ মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন সাইলো পরিদর্শন শেষে চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে উপদেষ্টা এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, ‘রমজান মাসে আমাদের খাদ্য মন্ত্রণালয় বিশেষ করে চাল ও গম সবচেয়ে বেশি দেখাশোনা করে। বাকি কিছু আইটেম দেখভাল করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি। এবার এ উপলক্ষে সংস্থাটিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ মাস থেকে উপজেলায় প্রতিদিন দুই টন চাল বিক্রি শুরু হয়েছে। রমজান মাসেও অব্যাহত থাকবে সেটা।’
রমজানে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি করার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সারা দেশে ৫০ লাখ লোকের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। দরিদ্র শ্রেণির ৫০ লাখ লোক মাসে ৩০ কেজি করে চাল পাবে ১৫ টাকা কেজিতে। আশা করছি, রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে।’
দুর্যোগ প্রতিরোধে ব্যবস্থা হিসেবে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দুর্যোগকবলিত দেশ। যেকোনোভাবে দুর্যোগে ফসলের ক্ষতি হয়। তবে দুর্যোগ মোকাবিলায় অনেকগুলো গবেষণাগার খুব কম সময়ে অধিক ফসলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইদানীং। গবেষণার ফসলের বীজ কৃষকদের সরবরাহ করা হচ্ছে, যাতে কম সময়ের মধ্যে ফসল ফলানো যায়।’
খাদ্য আমদানিতে আরও উৎসের সন্ধান চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য ও রাজনীতিকে আমরা একসঙ্গে মেলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং সে দেশ থেকে আমদানি খরচ তুলনামূলক কম ও সস্তা, সে জন্য সেখান থেকে পণ্য আসাটা অব্যাহত আছে। পাশাপাশি মিয়ানমারও চাল বিক্রি করতে চাচ্ছে। আমরা এক লাখ টনের চুক্তি করেছি। তারা আরও বিক্রি করতে চাচ্ছে। পাকিস্তান থেকেও ৫০ হাজার টন চাল আমদানি করেছি। ভিয়েতনামের সঙ্গেও আলোচনা চলছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে