
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্র, গুলিসহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এই অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ শুক্রবার দুপুরে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আট এপিবিএন পুলিশের ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য জানান। অভিযানে ৬টি অস্ত্র, ৪৮টি গুলি ও হ্যান্ড গ্রেনেড জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। তাঁরা জামতলী ১৫ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা ও আরসার সক্রিয় সদস্য।
অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য জমায়েত হয়েছেন। এ তথ্যের ভিত্তিতে এপিবিএনের একাধিক টিম জামতলী ক্যাম্পের ই-ব্লকে অভিযান চালায়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় চারজন গ্রেপ্তার করা হয়।
আমির জাফর জানান, সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮টি গুলি, হ্যান্ড গ্রেনেড ও অন্য অস্ত্র-সরঞ্জাম জব্দ হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যের এই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে