
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আমজাদ হোসেন সুমন প্রকাশ খালাসি সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। খালাসি সুমন হত্যাসহ ১৩টি মামলার আসামি। একটি অস্ত্র মামলায় ইতিমধ্যে তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।
আজ শুক্রবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন চৌমুহনী পৌর হাজীপুর এলাকার লুৎফল হক লাতু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় অগ্নিসংযোগ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি খালাসি সুমন। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, মাদক ও হত্যা ঘটনাসহ ১৩টি মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন সুমন।
র্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ জানান, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় হামলা, খুন, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা গত ২০ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার আসামি সুমন।
সুমন ও তাঁর বাহিনীর সদস্যরা বেগমগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, খুন, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর তাঁকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে