
কুমিল্লার হোমনায় অবৈধভাবে বাঁধ দিয়ে তিতাস নদী ভরাটের চেষ্টা করায় মোহাম্মদ মাসুদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান গতকাল বুধবার বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
অভিযানের সময় বাঁধটি আগামী পাঁচ দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়। অর্থদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ ভূইয়া রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি গ্রামের আলী আজমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ‘নদী দখল করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি সংলগ্ন তিতাস নদীতে বাঁধ দিয়ে নদী ভরাটের চেষ্টা হচ্ছে এমন তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ মাসুদ ভূঁইয়া স্বীকার করেন, তিনিসহ আরও কয়েকজন মিলে ভরাটের জন্য নদীর মধ্যে মাটি ফেলে বাঁধ দিয়েছেন। মাসুদকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬ (ঙ) লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, নদীপাড়ের কোনো ব্যক্তিমালিকানাধীন জমিও যদি ভেঙে নদীতে পরিণত হয়, সেটা নদীর জায়গা হয়ে যায়। সেখানে ইচ্ছা করলেই নদীর পানি প্রবাহ বন্ধ করে কোনো ব্যক্তি ভরাট কিংবা দখল করতে পারবেন না।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে