ঢাকার বেইলি রোডে বহুতল ভবনের অগ্নিকাণ্ডে নিহত ফাইরুজ কাশেম জামিরাসহ (৪) তার মা-বাবাকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মা-বাবার সঙ্গে খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার কথা ছিল ছোট্ট ফাইরুজের। গত বৃহস্পতিবার রাতে বাসের টিকিটও কাটা ছিল। কিন্তু কে জানে, বেইলি রোডের গ্রিন কোজি কটেজে মৃত্যু তাঁদের অপেক্ষা করছে।
বেইলি রোডের সেই ভবনে রাতের খাবার খেতে মা মেহেরুন্নেছা হেলালী মিনা (২৪) ও বাবা শাহজালাল উদ্দিনের (৩৪) সঙ্গে রেস্তোরাঁয় যায় সে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানেই তিনজনের মৃত্যু হয়। এক দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে থাকার পর গত শুক্রবার রাত ৯টার দিকে তাঁদের পরিচয় শনাক্ত করেন ফাইরুজের নানা মোক্তার আলম হেলালী।
গতকাল///// শনিবার রাতে ৯টার দিকে ফাইরুজদের মরদেহ নিয়ে লাশবাহী গাড়িটি প্রথম নানার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার চাকমারকূলে আনা হয়। তখন ফাইরুজদের নানার বাড়িতে আত্মীয়-স্বজনেরা ভিড় করছিলেন। পরে রাতে সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যায় দাদার বাড়িতে লাশবাহী গাড়িটি পৌঁছায়। ফাইরুজের বাবা শাহজালাল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের সন্তান। নাতনি, ছেলে ও ছেলের বউয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছেন বৃদ্ধ আবুল কাসেম।
কেরানীগঞ্জের পানগাঁও কার্যালয়ে শুল্ক বিভাগে কর্মরত ছিলেন শাহজালাল উদ্দিন। স্ত্রী-সন্তান নিয়ে বসুন্ধরা রিভারভিউ এলাকায় থাকতেন।
শাহজালালের বড় ভাই শাহজাহান সাজু বলেন, গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে তিন দিনের ছুটি নিয়ে তাঁরা খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। রাতে বেইলি রোডে খাবার খেয়ে বাসে ওঠার টিকিট কাটা ছিল। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেল।
শাহজালালের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও শ্বশুর মুক্তার আলম হেলালী আদরের নাতনি ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ। তাঁরা সন্তান ও নাতনির জন্য দোয়া চেয়েছেন।
হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, বেইলি রোডের ট্র্যাজেডিতে শাহজালালের পুরো পরিবার শেষ হয়ে গেল। ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় আর যেন প্রাণহানি না হয়, সে বিষয়েই ব্যবস্থা নেওয়া দরকার।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে