‘সবুজ ক্যাম্পাস’ বলে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে গাছে ফোটা নতুন কুড়ি আর নানা রঙের বাহারি ফুল জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া ভেঙ্গে রুক্ষতা বিদায় করে পলাশের রক্তিম রঙে রঙিন হয়ে উঠছে প্রকৃতি। পাতা ঝরা শীতকে সময়ের পূর্বেই বিদায় দিয়ে নতুনরূপে সেজেছে প্রকৃতি।
শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার রঙিন ফুলে বসন্তের সুবাস বইছে জাহাঙ্গীরনরে। শীতের আমেজ মুছে গিয়ে প্রকৃতির রঙিন সজ্জায় শীতের রুক্ষতা কেটে যাচ্ছে ধীরে ধীরে। বসন্তদূত কোকিলের অবিরাম কুহু ডাক সবার কানে কানে বলে যায় বসন্তের আগমনী বার্তা। হলদে শাড়ি আর খোঁপায় গোঁজা ফুলে তরুণী-যুবতীরা ব্যস্ত বসন্ত বরণে।
আসছে রবিবার শুরু হতে যাচ্ছে ঋতুরাজ বসন্তের প্রথম মাস ফাল্গুন।
ক্যাম্পাস ইতিমধ্যে সেজে উঠেছে বাসন্তী সাজে। বসন্ত বরণে প্রস্তুত ক্যাম্পাসের শিক্ষার্থীরাও। তাঁরা জানান, প্রকৃতির এমন অপরূপ প্রাকৃতিক লীলা দেখে বার বার বলতে ইচ্ছা করে বসন্ত এসে গেছে। ক্যাম্পাসে যখন বসন্তের আগমন ঘটে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ব্রান্ড পরিচয় ‘সবুজ ক্যাম্পাস’ হিসেবে পরিপূর্ণ হয়। বৃক্ষ সবুজের সমারোহে সেজে উঠছে। পরিবেশের চারদিকে ছড়িয়ে দিচ্ছে বাসন্তী রঙের উৎসবের আবির। মৌমাছির গুঞ্জরণ আর ছুটে বেড়ানো পাখির কলরবে প্রকৃতিও সুমধুর গান গেয়ে চলেছে। প্রকৃতি যেন অপেক্ষাই করছিল এই সময়ের জন্য।’
অতিথি পাখিরা ফিরে গেছে নিজেদের নীড়ে। লেকগুলো দখল করেছে রক্তিম শাপলার দল।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, চাদর মুড়ি দিয়ে আসে শীতে শিশিরের কণাগুলো যেন ঘাসে মিশে হীরার প্রতিরূপে সেজে উঠে। শীতের তীব্রতা কমে আসতে শুরু করে সময়ের ব্যবধানে। শীতের বিদায়কালে প্রকৃতি নতুনরূপে সেজে উঠার তাড়া শুরু করে। বৃক্ষের পাতা ঝরে জায়গা করে দেয় নতুন কুড়িকে। ঝরে যাওয়া পাতাগুলোর মরমর আওয়াজ শ্রুতি মধুর হয়ে উঠে। মৌ মৌ সুভাস ভেসে বেড়ায় চারদিক, জানিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা।
বসন্ত মানেই কবিতা ও রঙের খেলা। ‘হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। বসন্ত বরিয়া লবেনা তব বন্দনায়?’
কবির ভাষ্যমতে, ‘বসন্ত এলো যে ধরায়, উদাসী কোকিলের সুর মন ভরায়, কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে সঙ্গীতের কলতান কানে বাজে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে