
থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি পোড়ানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে গত থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দের আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুর রহমান জনস্বার্থে এই রিট দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারী আইনজীবী।
মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি পোড়ানোর ঘটনায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব ফানুস ওড়ানো এবং আতশবাজি পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। আর ভবিষ্যতে ফানুস ও আতশবাজি কেনাবেচাতেও নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে