স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে টাকা তুলছিল একটি প্রতারক চক্র। এমন প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গতকাল রোববার নোয়াখালী থেকে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আমির হোসেন শাকিল, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, ইসরাফিল পাবেল ও মহিন উদ্দিন।
ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, ‘গত ১৬ ও ২৯ জুলাই ডিএমপির পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, একটি অসাধু চক্র বিদ্যানন্দের নামে পেজ খুলে প্রতারণা করছে। পরে মামলাগুলোর তদন্তভার পায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। তদন্তে দেখা যায়, চক্রটি বিদ্যানন্দের নামে পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে বিভিন্ন পোস্ট দেয়।’
ধ্রুব জ্যোতির্ময় গোপ আরও বলেন, ‘অনেক মানুষ এসব পোস্ট দেখে বন্যার্তদের সাহায্যের করার জন্য লাখ লাখ টাকা পাঠায় বিদ্যানন্দের ভুয়া পেজের মালিকদের কাছে। পরে চক্রটি এসব টাকা আত্মসাৎ করে ফোন বন্ধ করে ফেলে।’
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যানন্দের নামে ভুয়া পেজ খুলে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে। এসব প্রতারকদের হাত থেকে বাঁচতে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে