
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছিলেন তাজকিয়া তাবাসসুম নামে এক শিক্ষার্থী। দাখিল পরীক্ষা শেষ করে মায়ের ফোন নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। সেখানেই পরিচয় হয় এক নারীর সঙ্গে। সেই নারীই তাকে ‘কথিত হিজরতের’ জন্য তাকে ঘর ছাড়তে উদ্বুদ্ধ করেন। একই উদ্দেশ্যে আরও আট তরুণ-তরুণী বান্দরবানের উদ্দেশে রওনা হন। পরে ২৫ ডিসেম্বর র্যাব তাঁদের উদ্ধার করে।
আজ সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে হিজরতে বের হওয়া ৯ জনকে পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তাজকিয়া তাবাসসুম তার অভিজ্ঞতার বর্ণনা দেন।
তাজকিয়া বলেন, ‘আমার নিজের মোবাইল নেই। মায়ের মোবাইল দিয়ে নতুন ফেসবুক আইডি খুলেছিলাম। এরপর ফেসবুকে বিভিন্ন গ্রুপের ইসলামি পোস্টে লাইক-কমেন্টস করতাম। এসব গ্রুপে ইসলামের খণ্ডিত বিভিন্ন আলোচনা পোস্ট করা হতো। সেখান থেকে আরেক আপুর (তরুণীর) সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হই। গ্রুপে ইসলামের বিভিন্ন আলোচনা করা হতো। সেখান থেকেই হিজরত সম্পর্কে জানতে পারি। বাড়ি থেকে বের হওয়ার তিন দিন আগে জায়গা নির্ধারণ করা হয়।’
ওই শিক্ষার্থী বলেন, ‘গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে বের হই। এরপর আমরা পাঁচজন মেয়ে মহাখালীতে একত্রিত হই। সেখান থেকে আমরা বাসে করে চট্টগ্রামে যাই। চট্টগ্রামে যাওয়ার পরে আমাদের সঙ্গে আরও চারজন ছেলে যুক্ত হন ৷ সবাই মিলে বান্দরবান যাই, তবে সেখানে ভালো স্থান না পেয়ে আমরা আবার চট্টগ্রামে ফিরে আসি। সেখান থেকে ঢাকায় আসার জন্য বাসের টিকিট কেটেছিলাম। কিন্তু এই সময়ে আমাদের সঙ্গে থাকা এক বোন (তরুণী) অসুস্থ হয়ে যায় ৷ তাকে হাসপাতালে ভর্তি করি।’
তাজকিয়া তাবাসসুম আরও বলেন, ‘হাসপাতাল থেকে যখন ছাড়া পাই, তখন বাস ছেড়ে দেয়। আমরা এসে বাস পাইনি। পরে চট্টগ্রামের এক হোটেলে উঠি। সেখান থেকেই র্যাব আমাদের উদ্ধার করে। পরে র্যাব আমাদের কাছে বাড়ি ছাড়ার কারণ জানতে চায়। তারা আমাদের বাড়ি ছাড়ার পেছনে ধর্মের অপব্যাখ্যা ও ভুল ধারণা সম্পর্কে বোঝালে আমরা সঠিক পথে আসতে উদ্বুদ্ধ হয়।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে