ঘূর্ণিঝড় রিমাল বইছে রাজধানীর ওপর দিয়ে। বৃষ্টির সঙ্গে তাই ঝোড়ো হাওয়া। তাতে বাঁধ সাধেনি সুর সাধনায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলছে জোর কদমেই।
২৬ মে শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন আজ সোমবার সাজানো ছিল সংগীত ও নৃত্যের পসরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা। পরেই ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে দেশের প্রথিতযশা নৃত্য সংস্থা নৃত্যাঞ্চল।
নাচের পরে আসে সংগীত পরিবেশনের পালা। একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও ড. শেখর মণ্ডল। আবারও নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। এরপর একক সংগীত পরিবেশন করেন শেখ জমীম ও সাইফুল তানকার। এভাবে সংগীত ও নাচের ধারাবাহিক আয়োজনে বৃষ্টিস্নাত সন্ধ্যা হয়ে ওঠে মোহনীয়।
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজন করে। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী এই আয়োজন চলার কথা ২৯ মে পর্যন্ত। কিন্তু একাডেমি জানিয়েছে, দুই দিন বাড়িয়ে ১৬ তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
একাডেমি বলছে, এক সময় এই বাংলায় শাস্ত্রীয় সংগীতে অনেক অনুষ্ঠান হতো কিন্তু এখন তা কমে গেছে। এই দেশ শাস্ত্রীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্যের দেশ, শিল্প-সংস্কৃতির দেশ। এখানে শাস্ত্রীয়ের নেতৃত্বের ধারা দুর্বল হতে থাকবে তা হতে দেওয়া যায় না।
আজ সোমবার ছিল দ্বিতীয় দিনের পরিবেশনা। অনুষ্ঠানের শেষ দিকে একক ‘মণিপুরি’ নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব এবং ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন প্রান্তিক দেব। ধারাবাহিক পরিবেশনায় একক সংগীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ সুচী। সবশেষে সমবেত ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে মুনমুন আহমেদ পরিচালিত রেওয়াজ পারফরম্যান্স স্কুল।
আগামীকাল মঙ্গলবার থাকছে সংগীত ও নৃত্য। শুরুতে সমবেত দলীয় সংগীত পরিবেশন করবে সরকারি সংগীত কলেজ। একক সংগীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান ও একক নৃত্য পরিবেশন করবেন মোহনা মিম ‘ভরতনাট্যম’। এরপরে পালাক্রমে সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যাবে অনুষ্ঠান।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে