দেশে পাট বীজের ঘাটতি আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে পাটবীজের ঘাটতি রয়েছে। এ জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে সেটিও অপ্রতুল। পাটবীজের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানান মন্ত্রী।
অনুষ্ঠানে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য এ বছর ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে পাট সংশ্লিষ্ট ৯ সংগঠনকেও সম্মাননা দেওয়া হয়।
যেকোনো প্রয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দরজা খোলা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘রপ্তানিকারকদের জন্য আমরা বসে আছি, আপনাদের সমস্যা দূর করার জন্য। আমরা ১০০ ভাগ চেষ্টা করব আপনাদের সমস্যা দূর করতে।’
তিনি আরও বলেন, ‘পাটের ব্যাগের ব্যবহার ঠিকমতো হচ্ছে না। পাটের ব্যাগ ব্যবহারে অভিযান আরও বেশি জোরদার করতে আমরা পাট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি।’
পাটমন্ত্রী বলেন, ‘সবার বক্তব্য শুনে মনে হলো আমি মন্ত্রী না হয়ে পাটচাষি হলে আরও ভালো হতো। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা তিনি পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন। শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্বে পাটের জন্য আমাদেরর বাজার অনেক বড়। পরিবেশ আন্দোলন আমাদের সহায়ক হিসাবে কাজ করছে। আন্তর্জাতিকভাবে পরিবেশ আন্দোলনে যেভাবে সহায়তা দিচ্ছে, সেখানে পাটকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে