কোনোটির নাম সতিন মোচড়, কোনোটির বধুবরন, কোনোটির আবার হৃদয়হরন—এমনই বাহারি সব পিঠা নিয়ে রাজধানীর রাপা প্লাজার জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে শুরু হয়েছে পিঠা উৎসব।
আজ বৃহস্পতিবার পিঠা উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পিঠার প্রচলন আছে এবং পিঠাগুলো অনেকটা একই রকম। আমাদের ভাপা পিঠার মতো ভারতের ইডলি। আমরা পাটিসাপটা বলি, থাইল্যান্ডে ডিম দিয়ে সেটাই তৈরি করে এগরোল নামে। পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। শীত-পার্বণে শহরের শিশুরা এখন আর আগের মতো পিঠা খেতে পারে না। অনেক পিঠা হারিয়ে যেতে বসেছে। এই উৎসবগুলো শিশুদের কাছে নিজেদের ঐতিহ্য সংস্কৃতি পৌঁছে দিতে ভূমিকা রাখবে।’
সতিনের সঙ্গে থাকা যেমন কষ্টের, এই পিঠা তৈরি করাও খুব কষ্টের কাজ তাই এই পিঠার নাম সতিন মোচড়—নিজের বানানো পিঠার সঙ্গে এভাবেই পরিচয় করিয়ে দিচ্ছিলেন বরিশালের মেয়ে আফসানা হক তুলি। সতিন মোচড় ছাড়াও বধুবরণ, হৃদয়হরনসহ ১০ ধরনের পিঠার পসরা সাজিয়েছেন তিনি। আফসানার মতোই ২৬ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন জয়িতা ফাউন্ডেশনের পিঠা উৎসবে। প্রায় ৬০ ধরনের বাহারি নাম আর ধরনের পিঠা স্থান পেয়েছে এই মেলায়।
পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। স্বাগত বক্তব্য দেন জয়িতা টাওয়ারের সাবেক প্রকল্প পরিচালক ড. সহিদুল ইসলাম।
রায়েরবাজার থেকে পিঠা উৎসবে আসা কল্লোল আহমেদ বলেন, একেক অঞ্চলে একেক রকম পিঠা পাওয়া যায়। ময়মনসিংহ অঞ্চলে শুঁটকির পিঠা খুব জনপ্রিয় বরিশালে আবার নারকেলের পিঠা বেশি বানায়। এখানে সব অঞ্চলের সব ধরনের পিঠা একসঙ্গে পাচ্ছি।
আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের তৈরি খাবার বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তা দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
তিনব্যাপী এই পিঠা উৎসবের শেষ হবে আগামী শনিবার। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই উৎসব।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে