
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইন ক্লাস প্রত্যাখ্যান করে সশরীরে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম সিন্ডিকেট সভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখ্যান করতে দেখা যায় শিক্ষার্থীদের।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায়, বয়কট অনলাইন ক্লাসসহ বিভিন্ন বিভাগের ব্যাচের শিক্ষার্থীরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অনলাইন ক্লাস বয়কটের ঘোষণা দিচ্ছেন।
ফেসবুকে নীলাভ নাইম নামের একজন জবি শিক্ষার্থী লিখেন, ‘কোন যুক্তিতে অনলাইন ক্লাস হবে? জবির শিক্ষকেরা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থাকায়, এখন তাদের অফলাইন ক্লাসে স্টুডেন্টদের ফেস (মুখোমুখি) করার সৎ সাহস হচ্ছে না।’
মো. রাশেদ রানা নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘করোনা চলিতেছে নাকি, যে অনলাইনে ক্লাস হবে? নাকি দেশে হরতাল চলছে যে শিক্ষকরা আসতে পারবে না। আমাদের হল মুক্ত, নতুন ক্যাম্পাস বাস্তবায়ন, পদত্যাগের আন্দোলন হবে, এ জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে দিবে না। এই সব মুলা আর জবিয়ানরা খাবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বর্জন করলাম।’
এ দিকে হিসাববিজ্ঞান বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এ বিষয়ে তাফহিম রাফি বলেন, ‘ভিসি ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, হল মুক্ত ও অন্যান্য ন্যায্য দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত, আমরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম। যে দিন আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো ফিরে পাব, সেদিন আমরা ফিরে যাব আমাদের ক্লাসরুমে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘শুধু আমরা না, কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস নেবে। আর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হোক, তারপর সিদ্ধান্ত নেব। তখন আমরা অনলাইন ক্লাস থেকে অফলাইনে চলে যাব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে