স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে ৬৭ জন মৃত্যুবরণ করেছে। ১২ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত প্রায় আড়াই হাজার লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আজ রোববার দুপুরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের চান্দহর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ বছর ডেঙ্গু রোগের প্রকোপ বেশি। এর কারণ, এখন মশা বেড়েছে। বৃষ্টি হচ্ছে, তাতে বিভিন্ন স্থানে পানি আটকে আছে। সেসব স্থানে মশা জন্ম নিচ্ছে, লার্ভা হচ্ছে। এটা কমানোর একমাত্র উপায় মশা কমানো। মশা কম হলে কামড়াবে কম। এতে ডেঙ্গুতে কম আক্রান্ত হবে।
মন্ত্রী বলেন, দেশের প্রায় সব জেলায়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৫৭টি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী আছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি। যতজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তার ৬০ ভাগই ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী আছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সিটি করপোরেশন ও পৌরসভাকে মশা নিধনে বেশি বেশি স্প্রে (ওষুধ ছিটানো) করার আহ্বান জানিয়েছি। যেখানে পানি জমে থাকে, সেই পানি সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে বাড়িঘরের আঙিনায় পানি জমে থাকলে। আরেকটি দিক হলো, বহুতল ভবনেই ডেঙ্গু বেশি দেখা দিচ্ছে। নির্মাণাধীন ভবনে পানি জমে থাকে। সেখান থেকেই ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ও লার্ভা জন্ম নিচ্ছে।’
জাহিদ মালেক বলেন, শুধু সরকার ডেঙ্গু মোকাবিলা করতে পারবে না। সকলকেই যার যার আঙিনা পরিষ্কার করতে হবে। যেখানে যেখানে এডিস মশা ও লার্ভা তৈরি হচ্ছে, সেখানে বেশি বেশি ওষুধ স্প্রে করতে হবে। লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো ছিল। এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সামনে দুই-তিন মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই না, একটি লোকও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। কাজেই এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দেশের সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট করা হয়েছে। আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে