
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির পোশাক নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় চার দফা দাবি জানিয়ে সেখানে বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীদের ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে’, ‘বোরকা নিয়ে কটূক্তি, মানি না, মানব না’, ‘নবীনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বয়কট, বয়কট, নবীন চাচ্চু বয়কট’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ছাত্রদল নেতা নবীনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে; ছাত্রদলের কমিটি থেকে তাঁকে বাদ দিতে হবে; ধর্মীয় পোশাক নিয়ে কেউ কটূক্তি করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, হোক সে শিক্ষক কিংবা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়ে কটূক্তির অপরাধে নবীনের একাডেমিক সনদ বাতিল করতে হবে।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ বনী আমিন ফকির বলেন, ‘ইসলামবিদ্বেষ আমাদের এই সিস্টেমের কাঠামোগত বিষয়। আমরা এ রকম ঘটনা আগেও দেখেছি। আমাদের পক্ষ থেকে যে চার দফা দাবি জানানো হয়েছে, প্রশাসন যদি সে অনুযায়ী পদক্ষেপ না নেয়, তাহলে আমরা শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।’

কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো জানানো হয়েছে, সেই দাবিগুলো যৌক্তিক। আমি শিক্ষার্থীদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে