
চুয়াডাঙ্গার দর্শনায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আশপাশের এলাকায় আরও ছয়টি ককটেল পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়া গ্রামে ককটেলগুলো পাওয়া যায়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গতকাল বুধবার রাতে ঈশ্বরচন্দ্রপুরে আশু মেম্বারের বাড়ির কাছে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ আজ সকালে ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো আরও দুটি এবং পাশের আকন্দবাড়িয়া গ্রামে চারটি ককটেল পাওয়া যায়।
ওসি বলেন, এ ঘটনায় আলীহিম নামের এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
এর আগে দর্শনার চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি একটি করে ককটেল পাওয়া যায়। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি চিনিকল চত্বরে যৌথ তল্লাশি চালিয়ে চারটি ককটেল জব্দ করা হয়।
চিনিকল সূত্র বলছে, একটি মহল কেরু শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেরি করতে পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছে। ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স বলেন, শ্রমিকদের নির্বাচন করার অধিকার রয়েছে। এটি কেউ বন্ধ করতে পারে না। একটি পক্ষ নির্বাচন যাতে না হয়, তাই কেরু এলাকায় বোমা রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সঠিক তদন্তের মাধ্যমে এর দ্রুত সমাধান প্রয়োজন।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, শ্রমিকনেতারা নির্বাচন আয়োজনের জন্য লিখিত আবেদন করেছেন। তবে পরিবেশ এখনো উত্তপ্ত। স্বাভাবিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে