কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। এ সময় অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে গবাদিপশু, আসবাবপত্র ও সম্পদ লুটের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম চিলমারীর চর বাজার সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধসহ আহত ৮ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং বাকিরা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন সাগর মণ্ডল (২৫), দিনা মণ্ডল (৭০), ফারুক মণ্ডল (২২), নাসির (১৮), আনিসুর রহমান (৪০), নুরী (৭০), ফজল মণ্ডল (৫২) ও আশরাফুল (৩৫)।
প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক ইকবাল হোসেন ও স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলার চিলমারীর চরের শিকদার ও মণ্ডলের মধ্যে বিরোধ ছিল। দুই পক্ষের মধ্যে আগেও কয়েক দফা হামলা ও বেশ কয়েকটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও রয়েছে।
ওই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার বিকেলে শিকদার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মণ্ডল পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে ইকবাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, জহুরুল মণ্ডল ও রানা মণ্ডলসহ ৫ জনের বাড়ি পুড়ে গেছে।
হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলার ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মান্নান জানান, চলমান বিরোধের জেরে শিকদার পক্ষের লোকজনের হামলা, মারপিট ও অগ্নিসংযোগ করেছে। এতে অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ৫-৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও সার্কেল স্যার ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে