
চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরগঞ্জ ঠাকুরপুরে যৌথবাহিনী অভিযানে খাদ্য অধিদপ্তরের ৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পাওয়ার টিলার এক চালকের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় পাওয়ার টিলার চালক মুক্তার আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঠাকুরপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা সামসুল ইসলাম জানান, অভিযানের আগে বেলা ২টার দিকে গ্রামের পচা নামের এক ভ্যানচালক নয় বস্তা চাল মুক্তারের বাড়িতে নামিয়ে দেয়। এ সময় চালের বস্তাগুলো নিয়ে গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। এর এক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনীর সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করে।
মুক্তার আলী জানান, একই গ্রামের মৃত হারিস উদ্দীনের ছেলে ক্যারাম বোর্ড ব্যবসায়ী টিটন হোসেন দুপুরে পচার ভ্যানযোগে নয় বস্তা চাল তার বাড়িতে পাঠায়। দুপুরে তিনি বাড়িতে এসে স্ত্রী চুমকি খাতুনের কাছ থেকে এ ঘটনা জানতে পারেন।

তিনি বলেন, ‘চালগুলোর বিষয়ে আমি কিছুই জানি না। টিটন হোসেন আমার দূর সম্পর্কের আত্মীয়। সে চালগুলো কোথায় পেয়েছে তাও আমার জানা নেই।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বিকেলেই চালগুলো জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মুক্তার আলীকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা আরও কিছু তথ্য হাতে পেয়েছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে