
খুলনার তেরখাদায় বাজারে দাম বেশি পাওয়ায় সরকারি খাদ্যগুদামে ধান-চাল দিচ্ছেন না কৃষক ও মিলমালিকেরা। গত নভেম্বর মাস থেকে শুরু হয় সংগ্রহ। গত দুই মাসে সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের পরিমাণ শূন্য রয়েছে। এমন অবস্থায় সরকারিভাবে আমন ধান কেনা অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় জানায়, ২০২২ সালে ১৭ নভেম্বর থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও সরকারি গুদামে ধান সরবরাহের কোনো সাড়া মেলেনি। কারণ পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় কৃষকেরা ধান বাইরে বিক্রি করছেন। এ উপজেলায় ১২টি মিল রয়েছে, এর মধ্যে ধান ও চাল দিতে পারবে ৯টি।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে ধান প্রতি কেজি ২৮ টাকা ও চাল ৪২ টাকা দরে ৫২ মেট্রিকটন ধান ও ২২ মেট্রিকটন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এখনো পর্যন্ত ধান-চাল সংগ্রহ হয়নি। তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এর মধ্যে সরকার ধানের দাম পুনর্নির্ধারণ করলে হয়তো লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
কৃষক রেজওয়ান শেখ জানান, বাজারে এখন মোটা ধান প্রতি কেজি ৩২ টাকা আর মোটা চাল প্রতি কেজি ৫০ টাকা এবং চিকন চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে বাজারে ধান-চালের দাম বেশি হওয়ার কারণে কৃষকেরা গুদামে ধান দিতে অনাগ্রহ দেখাচ্ছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে