
ঈদ উপলক্ষে দুস্থদের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। গতকাল রোববার বিকেলে মোংলা বন্দরের পশুর নদের ত্রি-মোহনায় একটি কার্গো লাইটার জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ধাক্কা দেওয়া ‘এমভি শাহাজাদা-৬’ নামের লাইটার জাহাজটিকে রোববার রাতে আটক করেছে নৌ পুলিশ। মোংলা নৌ পুলিশের অফিস ইনচার্জ উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব-অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার বস্তায় ১৭৫ টন চাল নিয়ে মোংলা খাদ্যগুদামের উদ্দেশে ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এটি বিকেলে মোংলা বন্দরের পশুর নদের ত্রি মোহনায় এসে পৌঁছালে পেছন থেকে আসা ‘এমভি শাহাজাদা-৬’ নামে অপর একটি লাইটার জাহাজ ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেড জাহাজে থাকা পাঁচ নাবিক দ্রুত সাঁতরে কূলে উঠে যান।
এ ঘটনায় ‘এমভি শাহাজাদা-৬’ নামের লাইটার জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী নৌ ক্যানেল থেকে রোববার রাতে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম।
ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে আজ সোমবার সকাল থেকে সরকারি চাল ওঠানোর কাজ শুরু করা হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে