এবারের ঈদে খুলনা কারাগারে বন্দীদের মাথাপিছু তিন বেলার খাবারে সরকারি বরাদ্দ ১৫০ টাকা। ঈদের দিনে উন্নত মানের খাবারের জন্য জনপ্রতি ৪৫০ টাকা দাবি করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মাদ মোস্তফা কামাল ২৩ মার্চ এমন বরাদ্দের চিঠি খুলনা জেলা কারাগারে পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ঈদের দিন তিন বেলা মাথাপিছু খাবারের বরাদ্দ ১৫০ টাকা। মেন্যু হিসেবে থাকবে সকালে পায়েস অথবা সেমাই ও মুড়ি; দুপুরে পোলাও, গরুর মাংস, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস, সবার জন্য মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি, পান-সুপারি; রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজি।
খুলনা কারা সূত্র বলেছে, অন্যান্য দিনে সকালে রুটি, সবজি, হালুয়া, খিচুড়ি; দুপুরে সাদা ভাত, ডাল ও সবজি; রাতে এক দিন মাংস, পরদিন মাছ ও ডাল দেওয়ার বিধান রয়েছে। এ সময় তিন বেলার জন্য বন্দীপ্রতি বরাদ্দ ৮২ টাকা।
খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১ হাজার ১৩৫ জন বন্দী ছিলেন কারাগারে। রমজানে তাঁদের স্বাভাবিক ইফতারি সরবরাহ করা হয়। ঈদের দিন উন্নতমানের খাবারে জনপ্রতি ১৫০ টাকা বরাদ্দ দেওয়ায় সব মেন্যু সরবরাহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বুধবার স্বাধীনতা দিবসে জেলা কারাগারে উন্নত খাবারের জন্য ২২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঈদের দিনে উন্নত মানের খাবারের জন্য জনপ্রতি ৪৫০ টাকা দাবি করা হলেও কর্তৃপক্ষ তা বরাদ্দ করেনি।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে