
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। ভোটের ফল ভালো হবে বলেই তাঁর আশা।
ভোটের মাঠে নতুন হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নায়িকা। তাঁর বিপরীতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন আরও ১০ প্রার্থী। তাঁকে শক্ত প্রার্থী বলে মানছেন এ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। এবারও দলের মনোনয়ন পেয়ে ভোটের মাঠে আগেভাগেই নেমেছেন এই নেতা।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকেরা মাহির নির্বাচনে আসার ব্যাপারে জানতে চান। তখন ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমি আসলে বাংলা সিনেমা দেখি না। কোনো সিনেমাই দেখা হয় না। তাঁকে আমি চিনিও না। তাই তাঁর বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে ভোটের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বীই ছোট না। কাউকেই আমি ছোট করে দেখছি না।’
এলাকার এমপি চেনেন না, এমন কথার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, ‘আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। কমবেশি বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ আমাকে চেনে। আমার এলাকার এমপিই যদি আমাকে না চেনেন, তাহলে বুঝতে হবে তিনি সংস্কৃতিমনা মানুষ নন।’
রাজশাহী-১ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী রাজশাহী-১ আসনে মোট ১১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এমপি ফারুক ও নায়িকা মাহি ছাড়াও ভোটের মাঠে নেমেছেন আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, গোলাম রাব্বানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, বিএনএফের মো. আল-সাআদ, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা, মুক্তিজোটের বশির আহমেদ ও জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দীন।
চিত্রনায়িকা মাহিয়া মাহির জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, শারমিন আক্তার নিপা মাহিয়া নামে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ফরম তুলেছিলেন। মনোনয়ন না পেয়ে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রাজশাহী-১ আসনে তাঁর নানার বাড়ি। আর নিজের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে