
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দুঃখ করে বলেছেন, তিনি এমন এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, চালের দাম বাড়লেও দোষ, আবার কমলেও তাঁকেই দোষারোপ করা হয়। তবে এর মধ্যেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (২৬ আগস্ট) নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কলমুডাঙ্গা বিদ্যালয়ের মাঠে জাতীয় শোক সমাবেশ ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবেসে আমাকে এমন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যেখানে চালের দাম এক টাকা বাড়লে দোষ, কমলেও দোষ। তবে বুকে হাত দিয়ে বলতে পারি, সততা ও নিষ্ঠার সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছি। কৃষক যেন ধানের ন্যায্য মূল্য পায় এবং ভোক্তাও যেন সাশ্রয়ী দামে চাল কিনতে পারে, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’
মন্ত্রী আরও বলেন, ‘যাদের চাল কেনার ক্ষমতা কম, এমন ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দিচ্ছে সরকার। আর যাদের চকচকে মুখ, অনেক টাকা ইনকাম করে, তারা বেশি দামের বাসমতি চাল কিনে খাবে। তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা মোটা কাপড় পরি, মোটা চালের ভাত খাই, সেই দিক দিয়ে চালের দাম ঠিক আছে। কৃষকও ন্যায্যমূল্য পেয়ে শান্তিতে আছে। এক টাকা বৃদ্ধি হলেই সবাই চালের দাম বৃদ্ধির অজুহাত দেখায়। কিন্তু কৃষকের কথা কেউ চিন্তা করে না।’
যেসব জিনিসপত্রের দাম বেড়েছে, সেসব জিনিসপত্রের দাম সারা বিশ্বেই বেড়েছে দাবি করে মন্ত্রী সাধন চন্দ্র বলেন, ‘এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে। তবে প্রধানমন্ত্রী বলেছিলেন, এক ইঞ্চি জমিও যাতে পড়ে না থাকে। সেই কথায় কৃষক আবাদ করে আমন ও বোরোতে বাম্পার ফলন ফলিয়েছেন। আমরা জমিতে ফসল ফলাব, আমরাই খাব। বাইরের দেশ থেকে আমদানির প্রয়োজন হবে না।’
শোক সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক ও আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, পাতাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে