নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকেই নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি করে ১০০ করার দাবি জানান। তারা বলেন, নারী-পুরুষের সমতার কথা বলা হলেও সংসদে এর প্রতিফলন নেই। নারীদের জন্য সংসদে ৫০টি সংরক্ষিত আসন থাকলেও পুরুষের তুলনায় তা অনেক কম। এটিকে বাড়িয়ে অন্তত ১০০ করার দাবি জানাই।
বক্তারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলও দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীদের পিছিয়ে রাখে। দলগুলোকে এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। নারীদেরও সমান গুরুত্ব দিয়ে দলীয় মনোনয়ন দিতে হবে। এই যুগে এসে নারীদের পিছিয়ে রাখলে হবে না।
মানববন্ধনে বক্তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন নারীরা। এখন নারীদের সংসদে পিছিয়ে রাখলে হবে না। সংসদে আগামী নির্বাচন থেকেই অন্তত ১০০ আসন নারীদের জন্য সংরক্ষণ করতে হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলার সভাপতি মর্জিনা পারভীন। বক্তব্য রাখেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, মহিলা আওয়ামী লীগের নেত্রী ইফফাত আরা কামাল, নূরজাহান সরকার, আইনজীবী দিল সেতারা চুনি প্রমুখ। এ মানববন্ধন পরিচালনা করেন মহিলা সংস্থার জেলার প্রশিক্ষক সাবিয়া সুলতানা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে