
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থান ঘিরে রেখেছে প্রশাসন। আজ রোববার দুপুরে গিয়ে এ দৃশ্যের দেখা মেলে।
সরেজমিন দেখা গেছে, কাতিহার বাজার প্রবেশ করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। একইভাবে ইটভাটার মাটির বিপরীত দিকে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যে দায়িত্ব পালন করছেন। মাটির স্তূপে লাল কাপড়ের নিশানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। একজন গ্রাম পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ইটভাটার একটু সামনেই রাজোর মোড় এলাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হকের তদারকিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা পাহারায় রয়েছেন।
ইউএনও বলেন, মাটি খননের সন্ধানে যে আসছে, তাকেই আইনের আওতায় নেওয়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ইটভাটার ওই মাটির স্তূপে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হবে না।
এর আগে মাটির স্তূপ খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এ ধরনের কথা রটিয়ে পড়লে সাধারণ মানুষ হুমড়িয়ে খেয়ে শাবল, ডাঙ্গি ও কোদাল নিয়ে দিন–রাত সমানতালে ওই ইটভাটার মাটির স্তূপ খনন শুরু করে। এটি কোনোভাবেই সামাল দিতে না পারায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন গতকাল শনিবার রাতে ইটভাটার ওই মাটির স্তূপে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন। সে থেকে সেখানে সাধারণ মানুষ আর সেভাবে ভিড়তে পারছে না।
আরও পড়ুন:

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে