
দীর্ঘ তিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ফলাফলে ৬ হাজার ২৩৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইনজীবী শামছুল হুদা পান ৬ হাজার ১০০ ভোট।
পরে ভোট কারচুপির অভিযোগ এনে আবার গণনার জন্য রংপুর ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন শামছুল হুদা। আড়াই বছর পর গণনা শেষে ৪০২ ভোট বেশি পাওয়ায় তাঁর পক্ষে রায় ঘোষণা করেন বিচারক।
পরে হাইকোর্টে আপিল করেন শহীদ চৌধুরী দ্বীপ। গত ১৩ ফেব্রুয়ারি আদালত রিট পিটিশন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং শপথের অনুমতি দেন।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আজ গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের প্রতিস্থাপিত চেয়ারম্যান শামছুল হুদার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
এ বিষয়ে শামছুল হুদা বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি খুশি। বড়বিল ইউনিয়নের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করেছে। বিগত আওয়ামী সরকারের লোকজন তাদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। পরে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করি। তিন বছর দুই মাস পর আজ শপথ গ্রহণ করলাম।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে