গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। এর আগে গত বুধবার রাতে গাইবান্ধার সদর থানায় পুলিশ বাদী হয়ে ‘পুলিশের ওপর আক্রমণের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
ওসি মাসুদ রানা আরও বলেন, ‘বুধবার কোটা সংস্কার আন্দোলনের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর ওই রাতেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রাজনীতি সংগঠনের পরিচয় শনাক্ত করা হচ্ছে। ছবি-ফুটেজ দেখে হামলাকারী অন্যদের গ্রেপ্তার করা হবে।’
গতকাল বুধবার কোটা বাতিল ও আন্দোলনে নিহতের প্রতিবাদে বিক্ষোভ বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়। পরে জেলা আওয়ামী লীগ অফিস চত্বরের ৭-৮টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জেলা বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে