
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছ ভুক্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম ১৩ আগস্ট থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।
গতকাল শুক্রবার বেরোবির স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৪টার মধ্যে নির্ধারিত ব্যাংকের বুথে অবশিষ্ট ফি জমা দিতে হবে।
ফি জমার ব্যাংক রসিদ (ব্যাংকের সিলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে দেখিয়ে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তিন সেট প্রস্তুত করে ওই বিভাগে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমার রসিদের (Receipt for Submitted Original Documents) অনুলিপি তিন কপি, পূরণকৃত ভর্তি ফরম তিন কপি, প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা জমার রসিদের অনুলিপি তিন কপি, চূড়ান্ত ভর্তি ফি জমার রসিদের অনুলিপি তিন কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি তিন কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ট্রান্স ক্রিপ্টের অনুলিপি তিন কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে তাদের প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে