
লালমনিরহাটের হাতীবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষক্রিয়ায় কলেজছাত্র নুর আমিনের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসারডুবী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নুর আমিনকে বাঁচাতে গিয়ে তার ভগ্নিপতি জাহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে নিজেদের সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে যায়। নুর আমিন মই দিয়ে ছাগলটি উদ্ধারের চেষ্টা করে। এ সময় বিষক্রিয়ায় জ্ঞান হারিয়ে ফেললে ভগ্নিপতি জাহিদুল ইসলাম তাকে তুলে আনতে গিয়ে তিনিও বিষক্রিয়ার শিকার হন। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আমিনকে মৃত ঘোষণা করেন।
নিহত নুর আমিন ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে। সে বড়খাতা বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদুল পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের এমদাদুল হকের ছেলে।
এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় কলেজছাত্র নুর আমিন মারা যায়। এ সময় আহত তার ভগ্নিপতি জাহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদ মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে সেপটিক ট্যাংক থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই কলেজছাত্রের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে