
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে তিন দিনের বৃষ্টির প্রভাব পড়েছে খুলনার পেঁয়াজের বাজারে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে আলু, টমেটো, বেগুন, বরবটি, বাঁধাকপি, কাঁচা মরিচ, ধনেপাতা, ফুলকপিসহ সব ধরনের সবজির দাম। পেয়াঁজের দাম রীতিমতো কেজিতে বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। বিক্রেতারা বলছেন, গেল সপ্তাহের শুরুতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সবজিখেত পানিতে তলিয়ে গেছে। খুলনার বাজারে পেঁয়াজ ও সবজি আসছে কম, আর তাই এই মূল্য বৃদ্ধি।
আজ শুক্রবার খুলনার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। গত সপ্তাহের শুরুতে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে টাকা ৫৫ টাকা।
নগরীর সোনাডাঙ্গার কেসিসি কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাণিজ্য ভান্ডারের কর্ণধার আব্দুল মালেক জানান, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। দক্ষিণাঞ্চলের বড় মোকামে পুরোনো পেঁয়াজের আমদানি কম। যা আছে তা বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে।
আব্দুল মালেক বলেন, পাইকারি বাজারে দেশি পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি করছি। একই বাজারের জাকারিয়া ভান্ডারের মালিক চান মিয়া জানান, প্রতিদিন এই বাজারে ৫০০ বস্তা পেঁয়াজের চাহিদার বিপরীতে ৮০ বস্তা আসছে। সরবরাহে সংকট থাকায় দাম বেড়েছে। নতুন পেঁয়াজ বাজারে এখনো আসেনি। নতুন ফসল আমদানি হলে বাজার স্থিতিশীল হবে।
এদিকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি শুক্রবার ছাড়া প্রতিদিন রূপসা, খালিশপুর, দৌলতপুর ও ফুলবাড়ী গেট এলাকায় ট্রাকযোগে বিক্রি করছে। প্রতিটি পয়েন্টে প্রতিদিন ৪০০ কেজি করে বিক্রি করলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি।
গতকাল খুলনার বাজারে বাঁধাকপি ৩০ টাকা, আলু ৪০ টাকা, লালশাক ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহে বাঁধাকপি ২৫ টাকা, টমেটো ৭০, বেগুন ৩৫, বরবটি ৩৫, কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হয়েছিল।
এদিকে জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, গত সপ্তাহে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে সবজিখেত তলিয়ে গেছে। অনেক স্থানে সবজি নষ্ট হয়েছে, যে কারণে বেড়েছে দাম। তবে আগামী সপ্তাহ নাগাদ দাম কমতে পারে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৫ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে