নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও বিধিমোতাবেক বিতরণ না করলে তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা এবং ওই লভ্যাংশ বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে বিএসইসি।
ভবিষ্যতেও দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।
বিএসইসি জানায়, লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সের কারণে কনফিডেন্স সিমেন্টকে জেড ক্যাটাগরিতে অবনমন করা হয়।
এ বিষয়ে আলোচনার জন্য রোববার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা সিইও, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবকে তলব করে বিএসইসি।
ইতিমধ্যে কনফিডেন্স সিমেন্ট বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমাদান সম্পন্ন করেছে; যার পরিপ্রেক্ষিতে একই দিনে কোম্পানির শেয়ার জেড থেকে এ শ্রেণিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে