সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী দেলোয়ার হোসেনের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া এবং হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স অ্যান্ড এসএমই মোহাম্মদ কোহিনুর হোসেন।
অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ‘ট্রাস্ট ফান্ডটি’ গঠন করা হয়। এই উদ্যোগের গর্বিত অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা। ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ার হোসেনও আগামী দিনে বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুদানের চেক তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রশাসন শাখার সহকারী পরিচালক আশ্রাফুল মামুনসহ অনেকে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে