
প্রথমবারের মতো হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে ‘ম্যাকো রোবোটিকস’ নিয়ে এসেছে অ্যাপোলো হসপিটালস চেন্নাই। তিন দশক ধরে প্রচলিত হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি রোগীদের জীবনকে কার্যকরভাবে উন্নত করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডা. কুনাল পাটেল বলেন, ‘ম্যাকো রোবোটিকস’ সার্জারিকে প্রায় শতভাগ নিখুঁত করতে সাহায্য করবে। এই ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হাড় কাটা, হাড় এবং নরম টিস্যু সংরক্ষণ, পোস্ট-অপারেশনে কম ব্যথা, দ্রুত রিকভারি, দ্রুত হাসপাতাল থেকে রিলিজ পাওয়া এবং কম রক্তক্ষরণ হবে।
ডা. কুনাল পাটেল আরও জানান, হাঁটু বা হিপের সার্জারির ক্ষেত্রে, ‘ম্যাকো সিস্টেম’-এর সফটওয়্যার রোগীর সিটি স্ক্যানের ওপর ভিত্তি করে রোগাক্রান্ত জয়েন্টের একটি থ্রিডি মডেল তৈরি করতে সহায়তা করে। পরে সফটওয়্যারটি প্রতিটি রোগীর জন্য তাদের রোগের নির্দিষ্ট অবস্থার ওপর ভিত্তি করে একটি পার্সোনালাইজড ভার্চুয়াল সার্জিক্যাল প্ল্যান তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে সার্জারির সময় প্রয়োজনে সার্জন পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে পারেন। যেহেতু রোবোটিক এই আর্মকে শারীরিকভাবে ভার্চুয়াল সীমানার বাইরে সরানো যায় না, তাই এটি নরম টিস্যু সংরক্ষণ করতে সক্ষম।
সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করতে হবে এমন যেকোনো রোগীই এই অপারেশন করিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন ডা. কুনাল পাটেল। রোবোটিকস সার্জারির ব্যয় প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়তি স্ক্যান এবং প্রয়োজনীয় জিনিসপত্রের কারণে সাধারণ সার্জারির তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি খরচ হতে পারে।
শরীরের হাড় সুস্থ রাখতে ডা. কুনাল পাটেল কিছু পরামর্শ দিয়েছেন। যেমন শাকসবজি ও তাজা ফল খেতে হবে এবং চিনি কম খেতে হবে এবং কার্বোনেটেড ড্রিংকস খাওয়া যাবে না। এ ছাড়া খাবার রাখার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না; কারণ, এটি শরীরের পাশাপাশি হাড়ের জন্যও ক্ষতিকর। পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ যেমন—হাঁটাহাঁটি করা, যেকোনো স্পোর্টসে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে