পিই রেশিও বিবেচনা করলে বাজার সম্পূর্ণরূপে বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। খুব ভালো নয়, আবার খারাপও নয়—এমন অনেক কোম্পানি আছে, যেগুলোতে বিনিয়োগ করে রাখতে পারলে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব। আলমগীর হোসেন, সিইও, বিআরবি সিকিউরিটিজ

দরপতনের কারণে দেশের পুঁজিবাজার আরও বেশি বিনিয়োগযোগ্য বা উপযোগী হয়েছে উঠেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক বাড়লেও দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ কারণে বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
পিই রেশিও কমার অর্থ হলো, শেয়ারের দাম কমে এসেছে। দামের তুলনায় বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ পুঁজিবাজার এখন বেশি বিনিয়োগবান্ধব হয়ে উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভবিষ্যতে বাজার ইতিবাচক হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এ মুহূর্তে বিনিয়োগ করলে ২০ থেকে ৪০ শতাংশ মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই মূল্যসূচক বেড়েছে। এরপরও সপ্তাহজুড়ে দাম কমার তালিকা বড় হয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২০৫টির। আর ৩১টির দাম অপরিবর্তিত ছিল।
এতে বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ। ডিএসইর তথ্য বলছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ১৫ পয়েন্টে, যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও দশমিক ৩২ পয়েন্ট বা ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে।
এ বিষয়ে বিআরবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী (সিইও) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, পিই রেশিও বিবেচনা করলে বাজার সম্পূর্ণরূপে বিনিয়োগযোগ্য অবস্থায় আছে। অনেক শেয়ারের দাম খুবই কমেছে। খুব ভালো নয়, আবার খারাপও নয়—এমন অনেক কোম্পানি আছে, যেগুলোতে বিনিয়োগ করে রাখতে পারলে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব।
এদিকে দরবৃদ্ধির তুলনায় দরপতনের পরও সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সে যোগ হয়েছে ৩৯ পয়েন্ট। এতে সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৫ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে