চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের দক্ষিণপাড়ায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে।
স্থানীয়রা জানান, পুকুর খননের নামে কৃষি জমির মাটি বিক্রি করছে বিভিন্ন ইটভাটায়। বেশ কিছুদিন থেকেই একটি চক্র সকাল সন্ধ্যা এমনকি রাতের আঁধারেও আবাদি জমির মাটি কেটে পুকুর তৈরির নামে ইটভাটায় বিক্রি করছে।
সরেজমিনে গিয়ে কথা হয় বলেশ্বরপুর গ্রামের মৃত কুশায় মণ্ডলের ছেলে গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি অর্থের বিনিময়ে দিন ও রাতের আঁধারে পুকুর খননের নামে মাটি বিক্রি করছেন বিভিন্ন ইটভাটায়। গোলাম কিবরিয়া বলেন, ‘আমার নিজের জমির মাটি আমি কাটছি। আমার নিজের প্রয়োজন না থাকায় আমি মাটি বিক্রি করছি। এখানে সরকারি অনুমতি নেওয়ার কি আছে?’
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাকে উপজেলা নির্বাহী অফিসার অবগত করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমি ইতিমধ্যে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর জব্দ করিয়েছি। বাকিদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫