পায়রা সমুদ্রবন্দরকে বাণিজ্যিক বন্দর হিসেবে গড়ে তোলার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্যটন ব্যবসায়ী হাসানুল ইকবাল।
তিনি বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর কলাপাড়াবাসীর মনে স্বপ্ন জাগিয়ে প্রধানমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর উদ্বোধন করেন। ফলে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। উদ্বোধনের পর এই বন্দরে কয়েক শ কয়লাবাহী জাহাজ আসে, যাতে সরকার রাজস্ব পায়। কিন্তু মাদার ভ্যাসেল এ বন্দরে আসতে পারছে না নাব্যতা-সংকটের কারণে। বর্তমানে রাবনাবাদ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। চ্যানেলের ড্রেজিং শুরু হলেও বালু একদিকেই ফেলা হচ্ছে। এতে নদীতেই বালুর স্তর জমা হচ্ছে।
তিনি প্রস্তাবনা রেখে বলেন, আমেরিকার ওকলাহোমা প্রদেশ গড়ে উঠেছিল ল্যান্ড রান আইন পাস করে। পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং থেকে উত্তোলিত বালু যদি বঙ্গোপসাগরের বিভিন্ন জেগে ওঠা চরে বেষ্টনী তৈরি করে ফেলা হয়, তাহলে ওকলাহোমা প্রদেশের মতো একটি দ্বীপ গড়ে তোলা সম্ভব। সে সঙ্গে সেখানে উৎপাদন করা সম্ভব খাদ্যশস্য। এতে বারবার যেমন ড্রেজিং খরচ হবে না, তেমনি খাদ্যশস্য উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি হবে।
সংবাদ সম্মেলনে সোশ্যাল ওয়ার্কার মারুফা খানসহ কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫