বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় মারবেল মেলার। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিবছর পৌষসংক্রান্তিতে বসে ওই মেলা। এরই ধারাবাহিকতায় গত রোববার মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির দাবি, মারবেল মেলার এই ঐতিহ্য ২৪৩ বছরের পুরোনো।
রোববার মেলার আয়োজনে শুধু আগৈলঝাড়ার বাসিন্দারাই শামিল হয়নি; পাশের গৌরনদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, উজিরপুর, মাদারীপুর সদর, ডাসার, কালকিনি, গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী-পুরুষ মেলায় অংশ নেয়।
পূর্বপুরুষের বরাত দিয়ে মেলা কমিটির সভাপতি রাম কৃষ্ণ হালদার জানান, ২৪৩ বছর আগে রামানন্দের আঁক গ্রামে ৬ বছর বয়সে বিয়ে হয় মা সোনাই চাঁদ আউলিয়ার। তাঁর বয়স যখন সাত, তখন স্বামী মারা যান। পরে নিঃসন্তান সোনাই শ্বশুরবাড়িতে একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করেন। ক্রমে তাঁর অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়লে ওই স্থানে বার্ষিক পূজার আয়োজন করা হয়। আনুমানিক ১৭৮০ সালে ওই পূজার প্রচলন শুরু হয়। সেই থেকে প্রতিবছর পৌষসংক্রান্তির দিনে নবান্নের আয়োজনের মাধ্যমে ওই স্থানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাড়িটি এখন সোনাই আউলিয়ার বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে।
স্থানীয় প্রবীর বিশ্বাস বলেন, পূর্বপুরুষেরা মারবেল খেলার মাধ্যমে মেলার প্রচলন করেছিল; যা আজও অব্যাহত আছে।
কোটালীপাড়া উপজেলা থেকে মেলায় আসা প্রভাষক তরুণ চন্দ্র নাথ জানান, ঐতিহ্যবাহী মারবেল খেলার কথা শুনে মেলায় এসেছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫