আমরা যদি সত্যি আন্তর্জাতিকভাবে ক্রীড়াঙ্গনে ভালো করতে চাই, খুব পেশাদার চিন্তাভাবনা আমাদের থাকা প্রয়োজন। যাঁরা পরিচালনার দায়িত্বে থাকবেন, তাঁদের স্বচ্ছতা অনেক জরুরি। ভালো-মন্দের দায়ভার নেওয়ার মতো মানসিকতা থাকা খুব জরুরি, যেটা আমরা দীর্ঘদিন দেখিনি। যেকোনো কারণে হোক, অ্যাকাউন্টেবিলিটি (জবাবদিহি) দেখিনি কখনো।
আমার মনে হয়, স্বচ্ছতার একটা সংস্কৃতি দরকার, যেখানে হিসাব-কিতাব থাকবে কাজের। উন্নতি-অবনতির হিসাব-কিতাব থাকবে, জবাবদিহি থাকবে। এমন একটা জিনিস দেখতে চাইব, যেখানে পেশাদারি আছে এবং জবাবদিহি আছে।
আমার মনে হয়, এখনই সম্ভব হবে সেটা। ১২-১৫ বছর চালাতে গেলে কিন্তু দক্ষ হাত প্রয়োজন হয়। যাঁরা চালিয়েছেন ১২, ১৫ কিংবা ২০ বছর, তাঁরা ম্যানিপুলেট করেছেন প্রক্রিয়াটা। এটা লম্বা সময় চালানোর জন্য। ম্যানিপুলেশন যখনই আসে, তখনই কিন্তু অনেক নেতিবাচক ব্যাপার চলে আসে এবং সেটা স্পোর্টসের সংস্কৃতি নষ্ট করে দেয়।
আমার মনে হয়, বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতার পর আমরা বেশ হালুয়া-রুটি নিয়ে ব্যস্ত ছিলাম। কে কী পাব-না পাব, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। জাতি গঠনে বোধ হয় আমরা খুব বেশি মনোযোগী ছিলাম না। এবার বোধ হয়, একটা পরিবর্তন এসেছে। যাঁদের হাত ধরে আমাদের এই অর্জন, যেসব ছেলে-মা, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে পেলাম, চোখের সামনে দেখা সব, কারও কাছে শোনা না—এটার একটা প্রভাব নিশ্চয়ই মানুষের মধ্যে থাকবে। যেটা এত দিন হয়নি, সেটা এবার হবে। সবকিছুর একটা পরিবর্তন দেখতে পাব আমরা।
এই বিশাল সফল আন্দোলনের সমন্বয়কারী যারা, তারা পরিণতবোধ দেখিয়েছে। তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কারও ব্যাপারে
কোনো বিরোধ নেই। এ বয়সের ছেলেদের কাছে যদি আমরা এটা শুনি, আশা করব এটা সবাই শ্রদ্ধা করবে।
লেখক: ক্রিকেট বিশ্লেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫