চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশ-সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে তোলা টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানা বন্ধের দাবি জানিয়েছেন তিনটি এলাকার ভুক্তভোগী স্থানীয়রা।
প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর এ কালো তেলের কারখানা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেনের বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, রাজু, জহির আহাম্মদসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পাহাড়ের পাদদেশ-সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানা গড়ে তোলেন। কারখানাটির কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের গন্ধে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা।
বিষাক্ত ধোঁয়ার কারণে তিন এলাকার গাছে ফল ধরছে না। অন্যদিকে পাহাড় থেকে নেমে আসা ঝরনার পানিতে বিষাক্ত বর্জ্য ফেলায় ফসলের ক্ষতি হচ্ছে। ভোগান্তি থেকে রেহাই পেতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে প্রতিকার না পেলে কারখানাটি বন্ধে দাবিতে মানববন্ধনসহ নানা ধরনের কর্মসূচি পালন করবেন স্থানীয়রা।
উপজেলার ভায়েরখীল এলাকার বাসিন্দা রফিক উদ্দিন ছিদ্দিকী বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে অবৈধ এ কারখানা পরিচালিত হয়। বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতির পাশাপাশি পেটব্যথা, বমি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এলাকাবাসীর। এর আগে এলাকাবাসীর দাবির ভিত্তিতে কারখানাটি বন্ধে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল। অভিযানকালে কারখানাটি সিলগালা করার পাশাপাশি অবৈধ কারখানা গড়ে তুলতে জমি ভাড়া দেওয়ায় খাইরুল বশর চৌধুরী নামের জমির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পর মাসখানেক কারখানাটি বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফেরে। তবে এরপর আবার রাতের আঁধারে কারখানাটিতে টায়ার পুড়িয়ে কালো তেল তৈরি শুরু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগপত্রটি তিনি পেয়েছেন। জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানা থাকা কোনোমতেই সমীচীন নয়। কারখানাটি বন্ধে এর আগেও অভিযান চালানো হয়েছিল। শিগগিরই অভিযান চালিয়ে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫