শীতের সকালে আবছা আলোয় প্রকৃতি থাকে ভেজা, এক চুমুক খেজুরের রস প্রাণকে করে তাজা। ঋতুবৈচিত্র্যের পালাক্রমে চলছে শীত। নানা রকম খাবার, ফুল-ফল, সবজি ও পিঠাপুলির আমেজ নিয়ে হাজির হয় শীতকাল। শীতকালীন খাদ্যতালিকায় প্রথমেই আসে খেজুরের রস। কিন্তু দোহার উপজেলায় গাছের অভাবে সেই মুখরোচক খেজুর রস এখন প্রায় বিলুপ্তির পথে। রস না পাওয়ার জন্য গাছ কেটে ফেলাকে দায়ী করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, একসময় কুয়াশাচ্ছন্ন শীতের সকাল যেন খেজুরের রস ছাড়া জমত না। শীত ও খেজুরের রস যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকত।
আশ্বিন মাস থেকে সাধারণত রস সংগ্রহ শুরু হয়। তবে পৌষ ও মাঘ মাসে সবচেয়ে বেশি রস পাওয়া যায়। কারণ, এই দুই মাসে শীতের প্রকোপ থাকে সবচেয়ে বেশি। আবহাওয়া যত ঠান্ডা থাকে রসও তত বেশি পাওয়া যায়। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে আর রসও কমতে থাকে।
রস কিনতে আসা আনোয়ারা বেগম জানান, একসময় শীতের ভোরেই গাছিরা গাছ থেকে রসের হাঁড়ি নামাতে ব্যস্ত হয়ে পড়তেন। রস নিয়ে পাড়ি জমাতেন দূর-দূরান্তের হাটবাজারে। আগের দিনে রস কিনতে অনেক লোকের দেখা মিলত বাজারে। সেসব দৃশ্য এখন আর দেখা যায় না।
স্থানীয় গৃহবধূ ফাতিমা বেগম বলেন, শীতের সকালে গাছ থেকে নামানো কাঁচা রসের স্বাদ যেমন বর্ণনা করা সম্ভব নয়, তেমনি জ্বাল করা রসের তৈরি বিভিন্ন খাবারের স্বাদ ও চাহিদাও অনেক। কুয়াশামাখা সকালবেলায় রসের তৈরি পায়েসের গন্ধে মৌ মৌ করত চারিদিক।
উপজেলার গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, গাছ কাটার ফলে গত কয়েক বছরে গ্রাম থেকে অনেক খেজুরগাছ বিলুপ্ত হয়ে গেছে।
গাছিরা আরও জানান, একটি খেজুরগাছের রস দেওয়ার মতো উপযুক্ত হতে ১০-১৫ বছর সময় লাগে এবং গাছটি ২৫ বছর পর্যন্ত রস দিয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে দিনে এক-দুই কেজি রস পাওয়া যায়। তবে খেজুর রসের পরিমাণ গাছ কাটার কৌশল ও যত্নের ওপর নির্ভর করে।
উপজেলার জয়পাড়া বাজারে দেখা হলে স্থানীয় ফরহাদ গাছি (৪৫) জানান, এবার তিনি ২০-২৫টি খেজুরগাছ কেটেছেন। তাঁর কাছে প্রায় ২০-২২ জন রস চাইলেও তাঁদের চাহিদা তিনি পূরণ করতে পারেননি। প্রতিদিন গাছ থেকে যে পরিমাণ রস হয়, তাঁর থেকে বিক্রির চাহিদা বেশি। গাছ কেটে ফেলার কারণে আগের মতো রস পাওয়া যাচ্ছে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫