
হঠাৎ করেই ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদের পাড়ের কমপক্ষে ২৩টি বাড়ি দেবে গেছে। এ ছাড়া ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় গত ১৪-১৫ দিন ধরে নদের পাড়ে বসবাসরত ওই এলাকার বাসিন্দারা ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, খাবাসপুর এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বসত বাড়ি-ঘর দেবে গেছে। অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে হঠাৎ করেই এ এলাকার কুমার নদের তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। এরপর থেকে একে একে বেশ কিছু বাড়ি ৫-১০ ফুট করে দেবে গেছে। বিষয়টি উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও এখনো কোনো সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়নি। এখন দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ওই এলাকা রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক, দিপু ফকির, মোশাররফ হোসেন বলেন, ‘নদের পাড় দেবে যাওয়ায় আমাদের অনেকের ঘরবাড়িও দেবে গেছে। কারও কারওর ঘরে বড় ধরনের ফাটল দেখা গেছে। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘নদের পাড় দেবে যাওয়ার খবর পাওয়ার পরপরেই ঘটনাস্থলে গিয়েছি। দেবে যাওয়া অংশ থেকে যাতে ভাঙনের সৃষ্টি না হয়ে সে জন্য একটি সুরক্ষা পরিকল্পনা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। আশা করি খুব শিগগিরই সমস্যা প্রতিরোধের ব্যবস্থা করা হবে।’
পার্থ প্রতিম সাহা আরও বলেন, ‘খননের সময় নদের তলদেশ ধসে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এটা নিয়ে বেশি ভয়ের কিছু নেই।’
জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘নদ খননের ফলে হয়তো এ ঘটনা ঘটেছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫